14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে দলিল লেখক লুৎফর রহমান আকন্দের ইন্তেকাল

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য, দলিল লেখক লুৎফর রহমান আকন্দ(৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিঃ সরদারপাড়া আকন্দবাড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় বকশীগঞ্জ এন.এম. হাইস্কুলে মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমিন,সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়নসহ দলিল লেখক সমিতির সকল সদস্য শোক প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article