8.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে কঠোর লকডাউন কার্যকরে প্রশাসন-জনপ্রতিনিধি একাট্রা

Must read

মতিন রহমান।। সারাদেশে প্রতিদিনই প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন আর মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি থেকে উওোরণে ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে (রোববার) বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে একাট্রা হয়ে মাঠে নেমেছে নির্বাচিত জনপ্রতিনিধি,সাংবাদিক,পুলিশ,বিজিবি,পৌর সেচ্ছা সেবক কমিটি,ছাত্রলীগসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দরা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজার নেতৃত্বে সকাল থেকেই মাঠে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাশ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ হাইওয়ে থানার(ওসি) নয়ন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আঃ হামিদ প্রমুখ।

বিকালে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর নিজ হাতে জনগণ কে সচেতন করতে বাজারে ঘুরে ঘুরে হ্যান মাইক দিয়ে সাধারন মানুষকে ঘরে থাকার আহ্বান জানান সেই সাথে লকডাউনের আওতামুক্ত দোকানপাট সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার আহ্বান জানান।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article