17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের সরদারপাড়া এলাকার ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সাবেক এক এসআই এর ডলফিন স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে পার্শবতী উপজেলার মৃত মহসিন আলীর ছেলে কবির মিয়ার সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে বৃহস্পতিবার রাতেই তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। সেই সাথে ১৮ বছর আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এই মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article