নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ইউপি সদস্য লিটন মিয়া গংদের বিরুদ্ধে প্রতিপক্ষদের মারধোরের অভিযাগ উঠেছে। ইউপি সদস্য লিটন মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার মৃত ইন্তাজ মন্ডলের ছেলে জিয়া মন্ডল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন লিটন মেম্বার,ইস্রাফিল,দাদা মিয়া,জিয়া,শফিকুল, হেফজুল, মাহমুদুল্লাহ।
অভিযোগ সূত্রে জানাগেছে,বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনী বিষয় নিয়ে বাট্টাজোড় এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী খায়রুল মন্ডলের সাথে শত্রুতা পোষন করিয়া আসিতেছিলো একই এলাকার মেম্বার লিটন মিয়া। গত ১৪ জুন সোমবার সকালে বাট্টাজোড়ের নালারমোড় এলাকায় চা খাইতে আসে খাইরুল ইসলাম। ওই সময় পূর্ব শত্রুতার জেরে লিটন মেম্বার ও তার লোকজন খাইরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় খাইরুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করতে এসে হামলার শিকার খায়রুল ইসলামের পরিবারের আরো ৭ সদস্য। যারা হামলার শিকার হন তারা হলেন মানিক মিয়া,ফুল বাবু,আসিফ মিয়া,সুবেদা বেগম,উজ্জল মিয়া ও কুরবান আলী। পরে স্থানীয়রা খাইরুল ইসলামকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। খাইরুল ইসলাম গুরুত্বর আহত অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ইউপি মেম্বার লিটন মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


