22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করায় ২৫ পরিবার অবরুদ্ধ

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় প্রায় ২৫ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
মেষেরচর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে অহিদুল্লাহ,মিঠু মিয়া,আক্কার আলী সহ এলাকার ইব্রাহীম ও নূরজামনের বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা। টিন দিয়ে বেড়া নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কিছু দূর পর আড়াআড়িভাবে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
উলেখ্য উক্ত রাস্তা‌টি পাকা কর‌ণের জন্য বক‌শিগঞ্জ পৌরসভা ৩ লক্ষ ২০ হাজার টাকা অনু‌মোদন ক‌রে‌ছে। এমন অবস্থায় রাস্তা‌টি অবরুদ্ধ ক‌রে রাখার কারনে পাকা কর‌ণের কাজও বাধাগ্রস্থ হ‌বে।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন এলাকার মুরুব্বী হা‌মিদুর রহমান গুরুত্বপূর্ণ রাস্তা‌টি পাকা কর‌ণের জন্য আমাকে জানালেে আমি রাস্তাটি পাকা কর‌ণের উ‌দ্যোগ নি‌য়ে‌ছি। আশা ক‌রি কোন জ‌টিলতা থাক‌বে না।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article