22.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সন্দেহে আটক যুবক বাংলাদেশী নাগরিক

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সন্দেহে আটক যুবক সুমন মিয়া (২৩) ভারতীয় নাগরিক নয় সে বাংলাদেশী নাগরিক।

সোমবার রাতে ধানুয়াকামালপুর এলাকা থেকে ভারতীয় সন্দেহে সুমন হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে স্থানীয় জনগন। প্রথমে সে জানায় তার বাড়ী ভারতের কোতয়লী জেলার এশকুশপাড়া থানার জলপাইগুড়ি গ্রামে,তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। পরবর্তীতে বকশীগঞ্জ থানা পুলিশ উক্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে রেপিড এন্টিজেন পরিক্ষা করে আইসোলশনে রাখা হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী ও এস আই খাইরুল ইসলাম এর ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক সুমন হোসেন (২৩) জানান জামালপুর জেলার ইসলামপুর থানার পলাবান্ধা গ্রামের মৃত তালেব মেম্বারের ছেলে তার পালক পিতা মফিজল হক মাতা-জরিফুল ভাই-তানভীর হোসেন স্ত্রী- আকলিমা। জানা যায় সুমন হোসেন তার মা ও স্ত্রীর সাথে রাগ করে বাড়ি ছেড়ে ধানুয়াকামালপুর এলাকায় চলে আসে। শারীরিক ভাবে অসুস্থ থাকায় এবং অনেক লোক দেখে ভীত হয়ে সে এলোমেলো কথা বলে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় সুমন হোসেনের পিতা মৃত তালেব মেম্বার সাথে দীর্ঘদিন পূর্বে তার পিতার সহিত ভারত গিয়েছিল এবং কিছু দিন অবস্থান করেছিল।সে সময় তার পিতা একজন ভারতীয় মহিলাকে বিবাহ করেছিল। স্থানীয় জনতার হাতে আটকের পর তাই সে উক্ত জলপাইগুড়ির ঠিকানা ব্যবহার করেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে সুমন হোসেন কে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article