Thursday, July 2, 2026

ক্র্যাচ ছাড়া হাঁটছেন মাহমুদুল্লাহ

Must read

সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় কাফ মাসলের ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের মেরুদন্ড মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরও ঐ সময় নিজের ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ২টি চারে ৩৮ বলে ২৭ রানের ছোট ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ব্যাটিং করতে পারলেও, পরে আর ফিল্ডিং-এ নামতেই পারেননি মাহমুদুল্লাহ। কেন মাহমুদুল্লাহ ফিল্ডিং করছেন না, কি হয়েছে তার!
অবশেষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘মাহমুদুল্লাহ কাফ মাসেলের ইনজুরিতে পড়েছেন। স্ক্যানের পর তার ইনজুরির অবস্থা সম্পর্কে জানা যাবে।’
ম্যাচের পরের দিন সাউদাম্পটন ছেড়ে বার্মিংহাম যাবার জন্য বাসে উঠার জন্য হোটেল থেকে বের হন মাহমুদুল্লাহ। ক্র্যাচে ভর করে টিম বাসে উঠেন তিনি। পরে জানা যায়, এমন ইনজুরির জন্য বিশ্রামে থাকতে হবে মাহমুদুল্লাহকে। তবে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। চারদিনের ছুটির পর আগামীকাল থেকে বাংলাদেশের অনুশীলন পর্ব শুরু হবে। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে দু’দিন অনুশীলন করবে বাংলাদেশ। এই দু’দিনের অনুশীলনে বুঝা যাবে মাহমুদুল্লাহর ফিটনেসের কি অবস্থা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। লিগ পর্বে বাংলাদেশের দু’টি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে ও লর্ডসে ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article