17.5 C
Munich
Thursday, June 18, 2026

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধানুয়া কামালপুর চ্যাম্পিয়ন

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। রোববার বিকালে এন এম হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ১-০ গোলে জয়লাভ করে কামালপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ডা.স্নিগ্ধা দাস,পৗর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ওসি শফিকুল ইসলাম সম্রাট, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এলবাট মিয়া ও প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article