মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)- ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বকশীগঞ্জ এন. এম. উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডা: সিন্ধা দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, থনার ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইন্জিনিয়ার নুরল আমীন ফোরকান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে বকশীগঞ্জ পৌরসভা বনাম -বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ দল বিজয়ী হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বকশীগঞ্জ উপজেলার পৌরসভাসহ ৭ টি ইউনিয়নের মোট ০৮ টি দল অংশগ্রহণ করেছে। আগামী ৩০ এপ্রিল এন. এম. উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


