17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ড্রেন

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জলাবদ্ধতা নিরসনে বকশীগঞ্জ পৌরশহরে নির্মিত হচ্ছে ড্রেন। ড্রেনটি বাসস্ট্যান্ড মোড় থেকে মধ্যবাজার পানহাটি ও মালিবাগ মোড় থেকে কাইগমারীপাড়া ব্রীজ পর্যন্ত হবে। নির্মান ব্যায় ৫ কোটি ৪০ লাখ টাকা। জামালপুর জেলার আট শহর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই ড্রেনটির কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
জানা গেছে,২০১৯-২০ অর্থবছরে জামালপুর জেলার ৮ টি পৌরসভার উন্নয়নের জন্য আট শহর উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহন করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। এই প্রকল্পের আওতায় বকশীগঞ্জ পৌরশহরে ড্রেন নির্মানের জন্য ৫ কোটি ৪০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। পৌর কতৃপক্ষ ড্রেন নির্মানের উদ্যোগ গ্রহন করলেও রাস্তার পাশে থাকা ব্যবসায়ী ও দোকান মালিকরা ড্রেন নির্মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কতিপয় ব্যবসায়ী ড্রেন নির্মানে বাধাঁ প্রদান করলেও বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। ড্রেন নির্মানের কাজ শুরু করেছে পৌর কতৃপক্ষ। দ্রুত এগিয়ে চলছে কাজ।
বকশীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন,সামান্য বৃষ্টিতেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌর শহরে ৫ কোটি ৪০ লাখ টাবা ব্যায়ে ড্রেন নির্মানের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
পৌর সচিব নুরুল আমিন জানান,একটি মহল কোন কারন ছাড়াই ড্রেন নির্মানে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছে। কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে আগামী ২/৩ মাসের মধ্যেই ড্রেন নির্মান কাজ শেষ হবে। জলাবদ্ধতা নিরসন হবে। তাছাড়া পরিকল্পনা মাফিক ড্রেন নির্মান করতে না পারলে রাস্তা সরু হয়ে যানজটের সৃষ্টি হবে। এতে জন দূর্ভোগ বাড়বে। তাই উন্নয়রের স্বার্থে সকলের সহযোগীতা করা দরকার।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি বদ্ধ পরিকর। পৌর শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে ড্রেন নির্মান কাজ। জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে পৌরবাসী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article