মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জিন এক্সপার্ট মেশিনের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার,মেডিকেল অফিসার ডাঃ আতিকা জেসমিন,মেডিকেল অফিসার ডাঃ তাহনিয়া বিনতে নাসির সহ হাসপাতালের সকল চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনের মাধ্যেমে এখন থেকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ এক ঘন্টা সময়ের মধ্যে নির্ণয় করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস।


