22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মতবিনিময়

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক-সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ (বিপিএম)। শনিবার বিকালে ধানুয়া কামালপুর ডাকবাংলো হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা, চোরাচালান, মাদক,বাল্যবিয়েসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কামালপুর রনাঙ্গনের ১১ নং সেক্টরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গল্প শুনেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা। সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস আলী ভূঁইয়া,জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ,শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,জাহিদুল ইসলাম জেহাদ,মাহমুদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ও প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট। সভা শেষে কামালপুর স্মৃতি সৌদে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ (বিপিএম), অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস আলী ভূঁইয়া,পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article