মতিন রহমান।। বকশীগঞ্জে পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহল বাজারের রাস্তাটির এমন বেহাল দশা, সামান্য বৃষ্টিতে জমে যায় হাটু পানি এ সমস্যা দীর্ঘ দিনের এমন পরিস্থিতিতে ব্যাবসায়ী ও পথচারীদের ভুগান্তির শেষ নেই। পানি নিস্কাশনে জন্য ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
জনদুর্ভোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগরের প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে পৌর শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। কিন্তু কিছু স্বার্থনেশি মহল সরকারী জায়গা দখল করে অপরিকল্পিত ভাবে ব্যাবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণ করার কারনে ড্রেন নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে তাদের বার বার জায়গা খালি করে দেওয়ার কথা বলা হলেও তারা তা শুনছেনা এবং কতিপয় স্বার্থনেশি ব্যাক্তি জনগুরুত্বপূর্ণ ড্রেনের নির্মান কাজের বাধা সৃষ্টি করছে।
বকশীগঞ্জের উপজেলা প্রশাসনের কাছে সচেতন মহলের দাবী জনদূর্ভোগ কমাতে ড্রেন নির্মাণ কাজটি দ্রুত বাস্তবায়ন করা অতিব জরুরী। জনসাধারনের ভূগান্তি লাঘবে সরকারী জায়গা দখল মুক্ত করে, কতিপয় স্বার্থবাদীদের দোকান ভবন ভেঙ্গে দিয়ে পরিকল্পিত ড্রেন নির্মাণ হবে এটাই সবার প্রত্যাশা।


