26.8 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে ২৫০ এতিম শিক্ষার্থী পেলো ঈদ উপহার

Must read

নিজস্ব প্রতিনিধি॥
বকশীগঞ্জে ২৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সাফল্যময় সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এইচ,এইচ আর ডি (ইউএসএ)’এর অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা এতিম শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন ইউএনও মুনমুন জাহান লিজা। মঙ্গলবার বিকালে বকশীঞ্জ এন এম হাইস্কুল মাঠে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, অর্গানাইজিং সেক্রেটারী ড.নাজমুস সাআদাত ও প্রজেক্ট ইনচার্জ অধ্যাপক কারিমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৮ সাল থেকে চলছে এই কার্যক্রম। ২৫০ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ১ হাজার ৮শ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article