সুমন ভৌমিকঃ করোনা মহাসঙ্কটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মাধ্যমে ইফতার প্যাকেট (রান্না করা খাবার) তুলে দিলেন মোহিত উর রহমান শান্ত।

করোনাকালে সুবিধাবঞ্চিত মানুষগুলো সঙ্কটে পাড়ে আছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানো ছিল সময়ের দাবি। “মানুষকে ভালোবাসলে ও মানুষকে সাহায্য করলে-মানুষের ভালোবাসা পাওয়া যায়”এই বিশ্বাসটুকু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কর্ণধার মোহিত উর রহমান শান্ত লালন করতেন।

এছাড়া করোনা সঙ্কটে জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। এর ফলে সারাদেশে সুবিধাবঞ্চিত বেশিরভাগ পরিবারগুলো খাদ্য-বস্ত্র সহযোগিতা পাচ্ছে এবং কর্মহীন ও নিম্ন আয়ের রোজাদার মানুষগুলো ইফতার হাতে পেয়ে যাচ্ছে।

৭ মে শুক্রবার ময়মনসিংহ মহানগরের ১০টি স্পটে-যেমন মিন্টু কলেজ রেললাইনের পাশে, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, পাটগুদাম ব্রীজমোড়, কেওয়াটখালী, চরপাড়া মোড়, টাউনহল মোড়, আকুয়া হাবুন বেপারী মোড়, আকুয়া বাইপাস, খাগডহর, সানকিপাড়া শেষ মোড়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহিত উর রহমান শান্ত’র পাঠানো তিন হাজার ইফতার প্যাকেট (রান্না করা খাবার) ছিন্নমূল, অসহায়, দুস্থ, দিনমজুর, রিকশাচালক ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।

মোহিত উর রহমান শান্ত’র পাঠানো তিন হাজার ইফতার প্যাকেট বিতরণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, আব্দুর রহমান আল হোসাইন তাজ, শাহজাহান পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাংগঠনিক সম্পাদক শাকিল রানা চৌধুরী প্রবাল, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য রাফিউল আদনান প্রিয়ম, সঞ্জীব সরকার, আতিকুর রহমান শাহজাদা, মাহবুবুর রহমান সোহাগ সহ প্রমুখ। এছাড়া ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার বিতরণকালে অংশগ্রহণ করেন। ইফতার বিতরণে সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু মোহিত উর রহমান শান্ত’র পাঠানো ইফতার বিতরণ এর বিষয়ে প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনা সঙ্কটে জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী’র সেই নির্দেশনা বুকে ধারণ করে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ছিন্নমূল, অসহায়, দুস্থ, দিনমজুর, রিকশাচালক ও কর্মহীন মানুষকে নেতাকর্মীদের মাধ্যমে তিন হাজার ইফতার প্যাকেট বিতরণ করালেন। তিনি বলেন, মোহিত উর রহমান শান্ত’র পিতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান সব সময় সুবিধবঞ্চিত মানুষের পাশে ছিলেন। তারই সুযোগ্য সন্তান মানবিক কাজ করবে এটাই স্বাভাবিক।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু মোহিত উর রহমান শান্ত’র পাঠানো ইফতার বিতরণ এর বিষয়ে প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছিন্নমূল, অসহায়, দুস্থ, দিনমজুর, রিকশাচালক ও কর্মহীন মানুষদের নেতাকর্মীদের মাধ্যমে তিন হাজার ইফতার প্যাকেট তুলে দিলেন। তিনি বলেন, মোহিত উর রহমান শান্ত’র এরকম মানবিক কাজ নতুন প্রজন্ম মনে রাখবে।


