30.4 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Must read

বকশীগঞ্জ প্রতিনিধি ॥
বকশীগঞ্জে আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের নয়াপাড়া এলাকায় আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি,তৈল,সাবান ও গুড়ো দুধ। আজাদ ফাউন্ডেশনের শিল্প প্রতিষ্ঠান সিনিল গ্রুপের পৃষ্টপোষকতায় এসব সমাগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কালাম আজাদ মেডিসিনের নামেই আজাদ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এলাকার অসহায় মানুষের সেবা করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আজাদ ফাউন্ডেশন।

আজাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম বলেন,আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম আবুল কালাম আজাদ মেডিসিন সব সময় এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করতেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাড়াঁতেন। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার মানুষের পাশে থাকতেন তিনি। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার অসমাপ্ত কাজ আজাদ ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা শেষ করতে চাই। আমাদের কোন চাওয়া পাওয়া নেই। আপনারা শুধু আমাদের জন্য ও আমার মরহুম ভাইয়ের জন্য দ্য়োা করবেন । আমরা সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article