11.5 C
Munich
Wednesday, June 10, 2026

বকসীগঞ্জ থানা পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম

Must read

মতিন রহমান।। মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ,এই পতিপাদ্যকে সামনে রেখে করোনা থেকে রক্ষায় বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১০টি বিটে একযোগে পথসভা, মাস্ক বিতরণ, স্টিকার লাগানো সহ সচেতনতা মূলক কার্যক্রম চালানো হয়। এ সময় যারা নিয়মিত মাস্ক পরিধান করেন তাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
রবিবার সকাল ১১টা থকে বেলা ১২টা পর্যন্ত গোটা উপজেলায় এ কর্মসূচি চলে। এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,ওসি (তদন্ত) আব্দুর রহিম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম.শাহীন আল আমিন,আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন সাঁকা প্রমুখ।

মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন শেষে যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান,করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া একই সাথে চলবে। সরকারি বেসরকারি কার্যলায়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ উপজেলার ১০টি বিট পয়েন্টে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন চলছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article