11.5 C
Munich
Wednesday, June 10, 2026

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে মাস্ক না পরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সকলকে মাস্ক পরার জন্য সতর্ক করা হয়।

সোমবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ১৩ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভুমি) ১১ জনকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে পুরাতন বাসষ্ট্যান্ড রিক্তা হোটেল ৫ হাজার টাকা, আলীবাবা হোটেলে ৫ হাজার টাকা, স্বপ্নসিড়ি ৫ হাজার টাকা ও জমজম হোটেলে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস সাংবাদিকদের জানান,করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বকশীগঞ্জ থানার এ.এস. আই ফারুক ও তার সঙ্গীয় ফোর্স।

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article