20.8 C
Munich
Tuesday, June 16, 2026

ফেসবুকে পোস্ট-রত্না ফিরে পেল তার পরিবার

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে ফেসবুকে পোস্ট করার পর হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন রত্না(২৫)কে ফিরে পেল তার পরিবার।

শেরপুর জেলার সদর উপজেলার মুকসুদপুর গ্রামের মৃত ভুট্টো ও মাতা অরুনার মেয়ে রত্না(২৫)।

জানা যায় বকসীগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় গত ১০ ফেব্রুয়ারী মেয়েটিকে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায় সে তার পরিচয় বলতে পারছিলোনা। এসময় স্থানীয় ব্যাবসায়ী সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। পোষ্টটি ওসি শফিকুল ইসলাম সম্রাটের নজরে আসলে তাৎক্ষনিক মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে উদ্ধার করে বকসীগঞ্জ থানা হেফাজতে নেন।  ফেসবুকের কল্যাণে তার মা ও আত্মীয়-স্বজন থানায় ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে থানায় যোগাযোগ করে এবং রাত্র ১.২৫ মিনিটে থানায় উপস্থিত হয়ে মেয়েটিকে নিয়ে যায়।

এসময় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট মেয়েটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে দু্ইটি কম্বল প্রদান করেন।

মেয়েটির পরিবার হইতে থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানানো হয়।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article