20.8 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে,বকশীগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের আবদুস সামাদ মাষ্টারের ছেলে ইফতেখার হোসেন সোলায়মানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কয়েকটি মামলা হয়। মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। সাজাপ্রাপ্ত ইফতোখার দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গত শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে টঙ্গী থানা এলাকায় অভিযান চালায় বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাটের নির্দেশে বকশীগঞ্জ থানার এস আই আকিকুল ইসলাম,এ এস আই মাহফুজ ও এএস আই আজিজ অভিযানে অংশ নেন। ইফতেখারকে গ্রেফতারের মাধ্যমে অভিযান সফল হয়। এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজন  ও পরোয়ানাভুক্ত অন্য আরো ২ জন আসামি কে গ্রেফতার করা হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার আসামীদের  জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article