10.7 C
Munich
Monday, May 18, 2026

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Must read

জেলায় দ্বিতীয় বাইপাস সড়কের শহরতলীর বুজরুক বাড়িয়ায় আজ সকালে ট্রাকের ধাক্কায় আল আমিন (৩৮) ও বিপ্লব হোসেন (৩২) নামের দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ও বিপ্লব- উভয়ের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, বগুড়া থেকে ঢাকাগামি কাঁঠাল বোঝাই একটি ট্রাক ওইস্থানে বিকল হয়ে পড়লে সড়কের পাশেই সেটি মেরামত করা হচ্ছিল। নিহত দুইজন ওই বিকল ট্রাকটির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামি একটি পাথর বোঝাই ট্রাক পিছন থেকে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ট্রাকের সামনের অংশ কেটে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি জানান, নিহতদের মৃতদহে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। ট্রাক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article