17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ “যদি পাই এতিম শিশু,তাদের জন্য করবো কিছু এই স্লোগান নিয়ে “ জামালপুরের বকশীগঞ্জে অরফান্স বিডি ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। ২০১৮ সাল থেকেই এই কার্যক্রম চলছে। এ সময় শিক্ষার্থীদের হাতে নগদ অর্থের পাশাপাশি নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বকশীগঞ্জ এন.এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও অরফান্স বিডি ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক,সাবেক প্রভাষক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,প্রভাষক মোছাদ্দেকুর রহমান মানিক ও সহকারী শিক্ষক নাজমুল হোসেন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক আজিম উদ্দিন খন্দকার,বিল্লাল হোসেন,মাসুম চৌধুরী ও মঞ্জুয়ারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর তার বক্তব্যে বলেন,অরফান্স বিডির পাশাপাশি আগামী বছর থেকে আরো ৫০ জন এতিম শিক্ষার্থীকে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও যে কোন প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষনা দেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article