সাইমুম সাব্বির শোভন,জামালপুর: জামালপুরের ঢেংগারগড়ে আকরাম বাহিনীর সন্ত্রাসী হামলায় বাম পা ভেঙ্গে যাওয়ায় অনিশ্চিত হয়ে গেছে বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মো: আবু হাসান সিয়ামের ভবিষ্যত।
এই ঘটনায় রবিবার সিয়ামের বাবা মো: আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় আকরাম হোসেনসহ ৮জনের নামে একটি এজাহার দায়ের করেছেন।
বেসরকারি বিশ^বিদ্যালয় আইইউবিএটি এর মেকানিক্যাল বিভাগের ১১তম পর্বের ছাত্র মো: আবু হাসান সিয়াম জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকার মো: আমিনুল ইসলামের সন্তান।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের ড. কাজী মোতাহার হোসেন হল শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন মো: আবুৃ হাসান সিয়াম।
১৫ জানুয়ারি শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ঢেংগারগড় গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
সিয়ামের বাবা মো: আমিনুল ইসলাম এই প্রতিবেদককে বলেন-“ঢেংগারগড়ের স্থানীয় একটি মসজিদ ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছি আমি এবং একই গ্রামের মো: নছর আলীর পুত্র মো: আকরাম হোসেন সভাপতির দায়িত্বে রয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটির একটি বিষয় নিয়ে আকরামের স্বজনদের সাথে কথাকাটাকাটি হয় আমাদের। সেই দিন বিকালে আমার ছেলে সিয়াম মটরসাইকেল দিয়ে শহরের বাড়িতে ফিরছিলো। বাড়িতে ফেরার পথে ঢেংগারগড়ে আকরাম হোসেনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীর সদস্য জনি ও রনিসহ আরো ৫ থেকে ৭জন সিয়ামের উপর হামলা করে। সকলে সিয়ামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার মটরসাইকেলটি ভাংচুর করে। এমন সময় স্থানীয় খুদেজা বেগম তাদের বাধা দিতে গেলে তার মাথায় আঘাত করে আকরাম বাহিনীর সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খুদেজা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসকরা এবং সিয়াম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ”
আকরামের সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুত্বর আহত বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সিয়াম


