মতিন রহমান।। “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন প্রমুখ।
উক্ত সেমিনারে খাদ্যের নিরাপদতা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সচেতনতামুলক বিভিন্ন টিভিসি প্রদর্শন করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব শাকিব হোসাইন।
সেমিনারে বক্তারা বলেন এই ধরনের সেমিনার জনসচেতনতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।তারা প্রত্যশা করেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইউনিয়ন পর্যায়ে তাদের এ কার্যক্রম প্রসারিত করবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন হোটেল বেকারী,ফল ব্যাবসায়ী,মাছ ব্যাবসায়ী ও রেস্তোঁরার মালিক প্রতিনিধিবৃন্দ।


