বকশীগঞ্জ প্রতিনিধি ॥ বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগরসহ সিনিয়র নেতাদের হাতে মেরুরচর ইউনিয়ন বিএনপি’র একটি প্রস্তাবিত কমিটি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে জাহাঙ্গীর আলম পুলক আহবায়ক ও টিক্কা মেম্বারকে সদস্য সচিব করে একটি প্রস্তাবিত আহবায়ক কমিটির তালিকা সিনিয়র নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়। কমিটি তুলে দেন ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক ও সাবেক সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো। কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হালিম মন্ডল,নুরুল আমিন বাদশাহ, ছামছুল আলম,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,বিএনপি নেতা আবুল কালাম আজাদ,হাফিজুর রহমান আকন্দ,টিক্কা মেম্বার,ওবায়দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগর জানান, মেরুরচর ইউনিয়ন থেকে বেশ কয়েকটি কমিটি জমা হয়েছে। পরবর্তীতে আলোচনা পর্যালোচনা করে একটি শক্তিশালী কমিটি অনুমোদন দেয়া হবে।
বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র কাছে মেরুরচর ইউনিয়ন বিএনপি’র কমিটি হস্তান্তর


