মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার আসন্ন মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহিদুল ইসলাম মঞ্জু শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছেন।
শুক্রবার(৮ জানুয়ারি) বিকালে পুরাতন টুপকারচর এলাকায় গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজেস্ব অর্থয়ানে ৩ শতাধিক কম্বল বিতরণ করেন।
এসময় জাহিদুল ইসলাম মঞ্জু বলেন,আমার প্রাণপ্রিয় মেরুরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে তাদের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য এবং তা অব্যাহত রাখার চেষ্টা করে যাবো। ইনশাআল্লাহ।

এ সময় এলাকার গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


