মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের ৫১ জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বিজয়ের জন্মদিনের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের নিজস্ব কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক একেএম হান্নান, সাবেক ছাত্রনেতা শাহীন আল আমীন, এইচ এম মূসা আলী,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান,জাকিউল ইসলাম জুয়েল হাজারী,ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল, ছাত্রলীগ নেতা রাজন, এসএম সাদ্দাম,মোহাম্মদ আসাদ,শাহ মোহাম্মদ সীমান্ত,জামিল,রনি,শাহরিয়ার রুমি, শোভন, রফিক,আশিক,জান্নাত,নয়ন,আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাইফুল ইসলাম বিজয় দীর্ঘদিন যাবত বকশীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হামিদ।
আ’লীগ সাধারণ সম্পাদক বিজয়ের জন্মদিন পালন


