লেখক-মোঃ সাদিকুল ইসলাম
গরীর লোকের আস্থার প্রতীক
নজরুল ইসলাম সওদাগর,
সবার কাছেই আপন যে তিনি
বকশীগঞ্জের প্রথম মেয়র।
জনসেবা কিভাবে করতে হয়
সেটা তিনি ভালো জানেন,
কথা কাজে নেই তার অমিল
এই কথাটা সাবাই মানেন।
দল মত নির্বিশেষে তিনি প্রিয়
বকশীগঞ্জের শান্ত বুকে,
উন্নত এক বকশীগঞ্জ গড়তে
স্বপ্ন দেখে দুইটি চোখে।
সবাই তাকে ভালোবেসে ডাকে
গ্রাম বাংলার ফাটাকেষ্ট,
কাজেই তিনি দিয়েছেন প্রমাণ
নেতা বলতে সত্যি শ্রেষ্ঠ।
নির্ভীক জনদরদী মেয়র পেয়ে
বকশীগঞ্জ বাসী খুশি,
সবার মুখে শুনি তার প্রশংসা
এই কথা নইতো বেশি।
জনগণের সেবক হয়েই তিনি
বেঁচে থাকতে চান ভবে,
তার মনের এই সুন্দর স্বপ্নটি
নিশ্চয় স্রষ্টা পূর্ণ করবে।
নজরুল ইসলাম সওদাগর
সোনালী এক ইতিহাস,
মানুষের মনে চিরদিন তার
থাকবে সুখে বসবাস।


