মোহাম্মদ আসাদ ॥
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি নুর মোহাম্মদের ৬১ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার রাতে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে দিবসটির আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমানের নিজস্ব কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, তথ্য বিষয়ক সম্পাদক মেজবাহ উল হক জুলফিকার,সদস্য ইয়াছিন তালুকদার,নজরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান,জাকিউল ইসলাম জুয়েল হাজারী,যুবলীগ নেতা মারুফ আমিন সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল,কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা,ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ শান্ত,নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমিন সাদ্দাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ ১৯৬০ সালে ৫ জানুয়ারি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বাশঁকান্দা গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকায় তিনি বিশিষ্ট দানবীর হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ যাবত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বকশীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি নুর মোহাম্মদের জন্মদিন পালন


