6.3 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে মোটর সাইকেলের চাপায় ছোয়ামনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা পশ্চিম বাজার টু টালিয়াপাড়া সড়কের ইয়াকুব মেম্বারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। সন্ধায় মারা যায় ছোয়ামনি।
জানা যায়,উপজেলার টাংগারী পাড়া এলাকার ছরুয়ার আলমের মেয়ে ছোয়ামনি মায়ের সাথে নানার বাড়ি টাংগারী পাড়ায় থাকতো। শনিবার দুপুরে বাড়ির পাশে সড়কে খেলা করছিলো সে। পথিমধ্যে পিছন থেকে আসা মোটর সাইকেলের চাপায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারমারা ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকালে তাকে বকশীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বগারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article