মো: রতন মিয়া ॥
বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । শনিবার দুপুরে বকশীগঞ্জ পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল যৌথ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজমুল হাসান নয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব বায়োজিদ আল আমিনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন বাদশাহ,পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল সাফী লিপন ও উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর। এছাড়াও অন্যান্যের মধ্যে পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আল মামুন,সদস্য সচিব আহাম্মেদ সায়েম,সরকারি কে.ইউ কলেজ ছাত্রদলের আহবায়ক আপন মিয়া ও সদস্য সচিব জহির আহম্মেদ জিপু প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
বকশীগঞ্জে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


