4 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে স্ট্যান্ডার্ড ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ শাখা একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রুপান্তরিত হয়েছে,যা সম্পূর্ণরুপে শরিআহ-এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে।
 
এ উপলক্ষে রবিবার(৩ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক শাখায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামিন খাঁন বাবু,সেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।  এসময় বাজারের ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।
 
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও সবার সার্বিক সুখ-সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় মার্কাস মসজিদের ইমাম মুফতী মোহাম্মদ আলী।
 
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article