4 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে নিয়ে জামালপুর বকশীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতা উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ৫নং বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে সচেতনতা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা,বিশেষ অতিথি হিসাবে সচেতনতা মূলক বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হোসেন প্রমুখ। এলাকার শতাধিক নারী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন ময়মনসিংহ বিভাগকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছরের আগে ও ছেলেদের ২১ বছরের আগে বিবাহ দেওয়া যাবেনা।বাল্যবিবাহ আমাদের কন্যাশিশুদের জন্য এক অভিশাপ। আমাদের কন্যাশিশুদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিয়ের শিকার হয়ে অসংখ্য নারীর জীবন নষ্ট হচ্ছে। সকলকে সচেতন হতে হবে। এগুলো বন্ধ করতে হবে। চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে। স্বপ্ন দেখতে হবে মেয়েদের নিয়ে। আর নিজের উন্নয়নের জন্য নিজেদেরকেই আত্ম প্রত্যয়ী হয়ে উঠতে হবে।

অনুষ্ঠান শেষে কার্ডধারী গরীব দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি এর চাল বিতরণ করা হয়।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article