খুলে দাও মনের জানালা
আমি মধ্য রাতের পারিজাত
নিঃশব্দে তোমার অধর ছুঁয়ে
মুছে ফেলি নির্মোহ অভিজাত।
অাভিজাত্য আমার বড়ই অহংকার
ভেঙে গেলে ফুল হয়ে ফোঁটে
তোমার বিদগ্ধ আগুন ঠোঁট ছোলে
অবলা আমিত্ব নারী হয়ে উঠে।
অতঃপর নারীতেই খুঁজি তৃষ্ণার জল
অধরা আবেগে নুয়ে পড়ি যবে
তোমার প্রেমিক চোখে পুড়ে দেখি
আমি আদতেই নারীর অনুভবে।
অনুভবেও কেউ কেউ পুড়ে অঙ্গার
এই আমিত্ব এখনও স্বশব্দে জেগে উঠে
অনলে পুড়েই যদি খাঁটি হওয়া যায়
আমি অহর্নিশ পুড়ি প্রেমিক ঠোঁটে।


