4 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে রাতের বেলায় ঘুরে ঘুরে শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে  কম্বল ও শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(২৯ ডিসেম্বর)রাতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষের শীত নিবারণে শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ।

এ সময় হাড়কাঁপানো শীতে অসহায় গরিব-দুঃখী শীতার্ত মানুষগুলো শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান,হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসানের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article