3.5 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে ইত্তেফাক এর ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে জাঁকজমকপূর্ন ভাবে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। কেক কাটা,দোয়া,আলোচনা সভা ও নৈশ ভোজের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক একরামিন খান বাবু ও ব্যবসায়ী মাসুদ বকশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের বকশীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন। প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা শেষে ক্যাফে নিরিবিলিতে নৈশ ভোজের আয়োজন করা হয়। সকল অতিথিসহ সাংবাদিকরা নৈশ ভোজে অংশ গ্রহন করেন। নৈশ ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় সাংবাদিক আবদুল লতিফ লায়ন,সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ঢাকা প্রতিদিনের সাংবাদিক এইচ এম মূসা আলী,সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, উর্মি বাংলা প্রতিদিনের নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, আমাদের নতুন সময়ের সাংবাদিক এ.কেএম নুর আলম নয়ন,দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক ছালাম মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভোরের দর্পণ সাংবাদিক মতিন রহমান, আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন মুন্না,কথা সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য,ভোরের চেতনা সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল, আজকের বসুন্ধরার সাংবাদিক মোহাম্মদ আসাদ,বাংলাদেশ বুলেটিন সাংবাদিক আবু রশিদ,আমিনুল বারী মজনু ও দৈনিক খবরপত্রের সাংবাদিক রতন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article