3.5 C
Munich
Monday, May 18, 2026

প্রতিভাবান লেখক সুলতানুল আরেফীনের জন্মদিন পালন

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জের তরুন কথা সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্যর ২৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার রাতে বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা যৌথ ভাবে প্রতিভাবান এ কবির জন্মদিনের আয়োজন করে। প্রেসক্লাব কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা শেষে সকল সাংবাদিকরা সুলতানুল আরেফীনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কবির জন্মদিন উপলক্ষে হোটেল গুলশানে নৈশভোজের আয়োজন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সিনিয়র সাংবাদিক এইচ এম মূসা আলী,মাসুদ উল হাসান,উৎপল মহন্ত,এ.কেএম নুর আলম নয়ন,ছালাম মাহমুদ,মতিন রহমান,সাদ্দাম হোসেন মুন্না,মোহাম্মদ আসাদ,লিয়াকত হোসেন বাবুল,আবু রশিদ,আমিনুল বারী মজনু ও রতন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

স্নেহের কবি তোমার জন্য অফুরন্ত দোয়া,ভালোবাসা ও শুভ কামনা রইলো। সেই সাথে তোমার দীর্ঘায়ু কামনা করছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article