মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে”আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য খাস জমিতে গৃহ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
কাজের অগ্রগতি, ভূমিহীনদের খোজখবর ও গুণগতমান সম্পর্কে জানতে সরেজমিন পরিদর্শন করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নে মাদারেরচর নির্মানাধীন গৃহ পরিদর্শন করেন তিনি।এসময় উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, সহকারী কমিশানর (ভূমি) স্নিগ্ধা দাশ,মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নে ১৪২ টি পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে এই ঘরের সুবিধা পাচ্ছেন। দুই শতাংশ খাস জমিতে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে। কাজের অগ্রগতি, গুণগত মানসহ সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নিতে জেলা প্রশাসক গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদি পরিদর্শন করেন।সেই সাথে তিনি গৃহ পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘর গুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভূমিহীন ও গৃহহীনরা অধির আগ্রহে অপেক্ষা করছেন শেখ হাসিনার উপহার পেতে। আগামি ১৫ জানুয়ারির মধ্যে সকল কাজ সম্পন্ন করে ঘর বুঝিয়ে দেওয়া হবে তাদের ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিদিনই ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হচ্ছে। দ্রুত সময়ে মধ্যে কাজ শেষ করে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেওয়া জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


