17.3 C
Munich
Monday, May 18, 2026

লিবিটা সাংমার দায়িত্ব নিলেন চেয়ারম্যান মোস্তফা কামাল

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের বাসিন্দা আদিবাসী বৃদ্ধা লিবিটি সাংমার দায়িত্ব নিয়েছেন ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। মঙ্গলবার বেলা তিনটার দিকে অসহায় লিবিটা সাংমাকে দেখতে ও তার সার্বিক খোজ খবর নিতে গারো পাহাড়ের দিঘলা কোনা এলাকায় ছুটে যান ইউপি চেয়ারম্যান। ব্যক্তিগত ভাবে চাল, ডাল, আলু,পিয়াজ, লবন,তেল,কম্বল,শাড়ী ও নগদ অর্থ তুলে দেন লিবিটার হাতে। এ সময় তার ভরন পোষণের সকল দায়িত্ব নেন চেয়ারম্যান মোস্তফা কামাল।
জানা যায়,১৯ ডিসেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “ ভাতা পাননা ৮৫ বছরের লিবিটা সাংমা” শিরোনামে একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নজরে আসে। মঙ্গলবার ইউপি চেয়ারম্যান লিবিটা সাংমাকে দেখতে দিঘলা কোনা এলাকায় তার বাড়িতে যান। পরে তার ভরন পোষণের দায়িত্ব নেন তিনি। এছাড়াও ইউএনও মুনমুন জাহান লিজা লিবিটা সাংমার জন্য একটি বয়স্ক কিংবা প্রতিবন্ধী ভাতা এবং একটি ঘর নির্মানের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন,এতদিন বিষয়টি আমাকে কেউ জানায়নি। মূলত সমকালে সংবাদ প্রকাশের পরই বিষয়টি আমার নজরে আসে। মানবিক কারনে আমি ব্যাক্তিগত ভাবে তাকে কিছু সহযোগীতা করেছি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও তাকে সার্বিক সহযোগীতা করা হবে। এখন থেকে তার সকল দায়িত্বই আমি নিয়েছি।
উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে লিবিটা সাংমার স্বামী অন্যাত্র বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়। এক সন্তান নিয়ে বেচেঁ থাকার চেষ্টা চালিয়ে যান। সন্তানও তাকে ছেড়ে পরপারে চলে যায়। স্বামী,সন্তান,সংসার না থাকায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা গারোপাহাড়ে ছোট বোনের বাড়িতে আশ্রয় নেন। ছোট বোনের বাড়ির জরাজীর্ন ঘরে রাত কাটে তার। প্রায় ৪০ বছর যাবত দিঘলাকোনা এলাকায় বসবাস করছে লিবিটা সাংমা। বয়সের ভারে চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে। তবুও জীবিকার সন্ধানে প্রতিদিন অতি কষ্টে উচুঁ নিচু টিলা পেরিয়ে লাউচাপড়া পর্যটন বিনোদন কেন্দ্রে গিয়ে ভিক্ষা করেন তিনি। করোনার কারনে পর্যটন কেন্দ্রে জনসমাগম কম হওয়ায় ভিক্ষাও তেমনটা পাননা। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটে তার। তাছাড়া বয়সের ভারে নানা রোগ বাসা বেধেঁছে শরীরে। গত প্রায় ৫ বছর যাবৎ মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article