18.5 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসুচির উদ্বোধন

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে  জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুভ উদ্বোধন করেছেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলার ৫০৫টি কেন্দ্রে ৬০ হাজার শিশুকে এক ডোজ হাম- রুবেলার টিকা দেওয়া হবে। সরকারী ছুটি দিন ব্যতিত সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরকে ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসুুচি চলবে।

ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার নুরুল আমিন ফোরকান,আওয়ামীলীগ নেতা সাকাওয়াত হোসেন সাকা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার,ডাঃ রাকিব হাসান,ডাঃ আতিকা জেসমিন,এম.কে.এইচ মনির,ডাঃ তাহনিয়া বিনতে নাসির, ডাঃ ফাহমিদা আক্তার প্রমুখ।

টিকাদান কর্মসুচি উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী টিকাদান কর্মসুচি সফল করার আহ্বান জানিয়েছেন সকলের প্রতি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article