জামালপুর ইসলামপুরে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সৌদি প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ লিমু আক্তার(৩০)।
সোমবার দিবাগত রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর মোল্লাপাড়া এলাকায় তার শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। লিমু আক্তার ঐ এলাকার হাজি মতিউর রহমান মোল্লার ৪র্থ ছেলে সৌদি প্রবাসী মোঃ হামিদুর রহমানের স্ত্রী। সরেজমিনে গিয়ে জানা যায়, সাড়ে ৩ বছর আগে লিমুর পারিবারিক ভাবে বিবাহ হয় এবং ১ বছর আগে শশুর শাশুড়ী থেকে পৃথক হয়ে সংসার জিবন করে আসছিলো।ঘটনার দিন (মঙ্গলবার) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার শাশুড়ি তাকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়!পড়ে তারা পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পেরণ করেন। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ সুমন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলেই আমরা পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবো।


