23.5 C
Munich
Thursday, June 18, 2026

আ’লীগ নেতা ইলিয়াছ আলীর মায়ের মৃত্যু ॥ এমপিসহ বিভিন্ন মহলের শোক

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য দলিল লেখক ইলিয়াছ আলীর মা ও মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সোরহাব আলীর স্ত্রী আয়শা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। রোববার সকালে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাযা শেষে নতুন টুপকারচর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে সাবেক তথ্যমন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি আবু জাফর,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহীনা বেগম,বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ মতিন রহমান,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ শাখার সভাপতি আলহাজ¦ সরকার আবদুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার জামান রতন,সাংবাদিক এইচ এম মূসা আলী,একেএম নুর আলম নয়ন, এম এ ছালাম মাহমুদ, উৎপল মহন্ত, মনিরুজ্জামান মনির,ইলিয়াছ মিয়া,মোছাইব রহমান নয়ন, আলমাছ আলী,লিয়াকত হোসেন বাবুল, মোহাম্মদ আসাদ,বোরহান উদ্দিন,অর্ণফ সরকারসহ সাংবাদিকরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article