24.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেরুরচর ইউনিয়নের কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বকশীগঞ্জ উপজেলায় ১২ হাজার ৮৯০ জন কৃষক বিনামূল্যে পাবে সার ও বীজ। সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.বিপ্লব কুমার পাল,মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবুল হোসেন,আনোয়ার হোসেন,সাদিকুল ইসলাম,আবদুর রহিম,জহুরুল ইসলাম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.শহিদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান,২০২০-২০২১ অর্থবছরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বকশীগঞ্জ উপজেলায় ১২ হাজার ৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হবে। সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। এরমধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ২৪০ জন কৃষকের মাঝে সরিষ, ভূট্টা, গম, বোরোধান, চিনাবাদাম,শীতকালীন মুগ ও পিঁয়াজ বীজসহ ডিএপি ও এমওপি সার এবং কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ১০ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে সরিষা, গম, মসুর, খেসারী, চিনাবাদাম, মরিচ, টমোটো,সূর্যমুখী বীজ ও ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article