মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপ পরিচালক কামরুন নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমিন ও সুপার ভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী প্রমূখ।
বকশীগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা


