স্টাফ রিপোর্টার ॥ বাড়ি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মনিরুজ্জামান মনির। জন্মলগ্ন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাগল তিনি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ।
বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলক্ষিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছেন মনিরুজ্জামান মনির। আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এলাকায় সমাজসেবা মুলক কাজ করছেন তিনি। ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন মনির। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূর মোহাম্মদ এর বিশ^স্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছেন মনির । পরিক্ষীত ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা মনির ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হলে দলীয় কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি তৃনমূল আওয়ামীলীগেও প্রাণ ফিরে পাবে বলে এলাকাবাসীর ধারনা।
মনিরুজ্জামান মনির বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আদর্শ আর মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমার অনুপ্রেরণা, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনবন্ধু নুর মোহাম্মদ আমার শক্তি। আমি ১৯৯৫ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি। যত দিন বেঁচে থাকবো ততদিন দলের শৃঙ্খলা শতভাগ মেনে চলবো ইনশাআল্লাহ।
আমি আশা করি বকশীগঞ্জ উপজেলা শীর্ষ স্থানীয় নেতা কর্মীরা আমাকে মূল্যায়ন করবে এবং তৃনমূল সংগঠনকে শক্তিশালী করতে আমাকে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব দিবে । আমাকে দায়িত্ব দিলে আমার অর্পিত দায়িত্ব সততা ও ন্যায়ের সাথে পালন করবো ইনশাআল্লাহ।
মুজিব পাগল মনির নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রার্থী


