মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য খন্দকার শামীম আহম্মেদের উদ্যোগে দোয়া-আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার সন্ধায় খন্দকার শামীম আহম্মেদ এর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দীন জুলফিকার,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের সহধর্মিণী মনিকা পারভীন শিপু,উপজেলা যুবলীগের সদস্য খন্দকার শামীম আহম্মেদ,সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, নাঈম আল হাসান,সালমান ইসলাম ,নাজমুল হাসান ,আজিজুর রহমান শিশির, আশরাফুল ইসলাম আকুল ও আজিম প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনিসহ প্রয়াত সকল যুবলীগ নেতাকর্মীর আত্বার প্রতি শ্রদ্ধা নিবেদন,তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন যুবলীগ নেতা শামীম খন্দকার ও ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মিরাজ।
শামীম খন্দকারের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


