17.5 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

মাসুদ উল হাসান॥
বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। বুধবার দুপুরে বাসস্ট্যান্ড মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপাল চন্দ্র সাহা ও পৌর যুবলীগের আহবায়ক পৌর মেয়র নজরুর ইসলাম সওদাগরের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান। বকশীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল আলিম তারা। উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর আ’লীগের যুগ্ন আহবায়ক আগা সাইয়ুম,বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক জয়নুল,মেরুরচর ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক লায়ন,বগারচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া,নিলক্ষিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কটা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article