16.6 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে মালিবাগ মোড় এলাকায় অবস্থিত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক (প্রস্তাবিত) মারুফ আমিন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান হিটলার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম তালুকদার জুমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক (প্রস্তাবিত) গোলাম কিবরিয়া সুমন ও যুগ্ন আহবায়ক (প্রস্তাবিত)জাকিউল ইসলাম জুয়েল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব,উপজেলা তাতীঁলীগের আহবায়ক রাকিব বিল্লাহ প্রমূখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article