9.9 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরন

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে অতি বর্ষণ, বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শুকনো খাবার বিতরন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় বৃহস্পতিবার উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর এলাকার ১৬০ টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে শাড়ি বিতরন করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মওলা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান ও উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article