8.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে বিধবা-বয়স্ক-প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বহি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর এলাকায় বহি বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৮০ জনকে বয়স্ক ভাতা, ৬০ জনকে বিধবা ভাতা ও ৪৫ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা’র বহি প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত বহি বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মওলা,ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম ও মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article